Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে ৪০ পূজামণ্ডপ, পরিদর্শনে পুলিশ সুপার

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক পাণ্ডব সরকার জানান, খালিয়াজুরীর ছয়টি ইউনিয়নে এবার ৪০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া উপজেলা বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারাও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

রোববার বিকেলে পুলিশ সুপার উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর নাথপাড়া মন্দিরের সার্বজনীন দুর্গাপূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এ সময় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত হৃদয়, বলরামপুর দুর্গামন্দির কমিটির উপদেষ্টা পুতুল চন্দ্র দেবনাথ, সভাপতি গণেশ চন্দ্র দেবনাথ, সহসভাপতি পরেশ চন্দ্র দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।