মোঃ মিজানুর রহমান,কালকিনি / ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে বিশিষ্ট সমাজ সেবক প্রবাসি ফাইজুল ইসলাম বাবুর আয়োজনে উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ঢাকা থেকে আকাশ পথে হেলিকপ্টার যোগে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ নান্নু ফকির ও প্রবাসী ফাইজুল ইসলাম বাবু,ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হাওলাদার, যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক নয়ন হোসেনসহ আনন্দিত দর্শকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

