Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার ঈদগাহসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। বৃদ্ধের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। তাঁর মাথার চুল সাদা। স্থানীয়দের ধারণা, তাঁর বয়স ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নৌপুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।