Nabadhara
ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিটি ব্যাংক নয়, সরকারি ব্যাংকের সাথে একীভূত করার দাবিতে বেসিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সিটি ব্যাংক নয়, যে কোন সরকারি ব্যাংকের সাথে একীভূত করার দাবিতে, বেসিক ব্যাংকের  কর্মকর্তা ও কর্মচারীরা  প্রতিবাদ সভা করেছে।

তারা আজ বুধরাব বেলা ১১ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নতুন বাস টার্মিনালের পাশে এ প্রতিবাদ সভা করেন।

বক্তারা বলেন, গত ৮ ই এপ্রিল ২০২৪ সোমবার বাংলাদেশ ব্যাংকের একটি সভায় বেসিক ব্যাংক কে একটি বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়।সেই অব্দি বেসিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকুরীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

বর্তমান সরকার ব্যাংকিং খাতকে একীভূত  করার করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি বেসিক ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা  শ্রদ্ধাশীল। এক্ষেত্রে  বেসিক ব্যাংকের সাথে সামঞ্জস্যপূর্ণ,  অন্য কোন সরকারি ব্যাংকের সাথে, একীভূত করার জন্য, জোর দাবী জানান তারা ।  বেসিক ব্যাংক একটি শতভাগ রাষ্ট্রয়ত্ব বানিজ্যিক ব্যাংক, সেক্ষেত্রে বেসিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি ব্যাংকের সাথে একীভূত করার দাবী করেন বেসিক ব্যাংকের উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।