Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশে বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “আমরা সবাই মিলে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য ও ভ্রাতৃত্ব যেন সারাজীবন বজায় থাকে, সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”

সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন। সালথা সাহাপাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শামা ওবায়েদ বলেন, দেশের উন্নয়নের ধারায় প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পুলিশ ও প্রশাসন পূজার নিরাপত্তায় দিন-রাত কাজ করছে। নারীরা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সব ধর্মের মানুষ সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের সুফল পাবেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর ও বিএনপি নেতা খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।