Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকির লালন সাঁই জাত-পাতের প্রভেদ অস্বীকার করতেন: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, ফকির লালন সাঁই ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। তিনি মানবপ্রেমে বিশ্বাস করতেন এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতেন। জাত-পাতের প্রভেদ তিনি অস্বীকার করতেন। অথচ তাঁর সময়ে সমাজ জাত-পাত ও ধনী-গরিবের বিভাজনে গভীরভাবে বিভক্ত ছিল।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি চত্বরে লালন মঞ্চে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁইয়ের জন্মস্থান নিয়ে নানা মত রয়েছে। কেউ কুষ্টিয়ার ছেঁউড়িয়া, কেউ বৃহত্তর যশোরের হরিশপুর, আবার কেউ ফুলবাড়ীকে তাঁর জন্মস্থান বলে উল্লেখ করেন। তবে জন্মস্থান নিয়ে বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি এ অঞ্চলের মানুষ, এ দেশের মানুষ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। আলোচনা সভা শেষে শিল্পীরা লালনসংগীত পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।