গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ-কে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (৮ এপ্রিল) বিকেলে রিপোর্টার্স ফোরামের অফিস কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত সৈয়দ শুকুর আলী শুভ-কে ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেন রিপোর্টার্স ফোরামের নেতরা।
পরে রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক একরামুল কবির মুক্ত, সহ-সভাপতি হায়দার হোসেন, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাত, সাধারান সম্পাদক প্রসূন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

