Nabadhara
ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগর দিবস উপলক্ষ্যে মুকসুদপুরে আলোচনা সভা

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দীন শেখের
সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ও এর ইতিহাসের উপর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দূর্গা, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আসাদুজ্জামান নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর পাইল্ট বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত বিশ্বাস প্রমূখ।

 

এসময উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: মিরাজুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জুয়েল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোসাঃ লাইলা রহমান, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য হুসাইন আহমদ কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।