নবধারা ডেস্ক
টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়নের নিলফা বয়রা সরকারী উচ্চ বিদ্যালয়ে রিক’র-এর উদ্যোগে ও পিকেএসএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাইনী বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ( ১৬ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধন রিক কেন্দ্রীয় অফিস থেকে আগত মো: নাসির উদ্দিন। চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা: নাজমুন সেহার,মেডিসিন বিষয়ক রোগী দেখেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল এর সহকারী সার্জন মো: ইমরান হোসেন সুমন।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন,রিক’র সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, এমআইএস কর্মকর্তা মো: রুহুল আমীন, স্বাস্থ্য কর্মকর্তা মো: রাকিব মৃধা, এসডিও মো: শাহবাজ খান, ইডিও মিথুন দাস, স্বাস্থ্য পরিদশর্কবৃন্দ।
ক্যাম্পের মাধ্যমে গাইনী রোগীর সংখ্যা ১০২ জন, মেডিসিন বিষয়ক রোগীর সংখ্যা ১০৩ জন, ২০৫ জন রোগীরা বিনা মুল্যে স্বাস্থ্যসেবা পেয়ে এসময় রিক- পিকেএসএফ সংস্হার ভুয়সী প্রশংসা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

