Nabadhara
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস গ্রেফতার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি এম মাহমুদ হক কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায় গত ৮ মে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে গিমাডাঙ্গা আইডিয়াল স্কুল কেন্দ্রে সাব ইন্সপেক্টর বদিয়ার রহমানের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার মামলা নাম্বার ০৬ তাং ০৯-০৫-২০২৪।

বিএম মাহমুদ হকের ভাই এমদাদুল হক বিশ্বাস বলেন, আমার ভাই নিরপরাধ।ও এ ঘটনার সাথে জড়িত নয়, আমি আমার ভাইয়ের মুক্তি দাবি করছি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আহমদ আলী বিশ্বাস বলেন, ৮ মে নির্বাচনের দিন আইডিয়াল স্কুলের ভিডিও ফুটেজ নিবিড় ভাবে পর্যালোচনা করে আমরা গ্রেফতারকৃত মাহমুদ বিশ্বাসের সংশ্লিষ্টতা পেয়েছি। পুলিশের উপর হামলায় তার উস্কানি দেয়ার তথ্য আমরা পেয়েছি বলে তাকে আমরা গ্রেপ্তার করেছি। আগামীকাল শনিবার তাকে গোপালগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে।

নাম না প্রকাশের শর্তে একজন স্থাণীয় রাজনৈতিক নেতা বলেন, মাহমুদ বিশ্বাসের পরিবারের একটি রাজনৈতিক পরিবার। তার পরিবারের  আওয়ামী আওয়ামী লীগের রাজনীতিতে অবদান রয়েছে। তার পিতা আলহাজ লায়েক আলী বিশ্বাস দুর্দিনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। তিনি পাটগাতি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র মোঃ সোলাইমান বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বেশ কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বিএম মাহমুদ হক টুঙ্গিপাড়া প্রেসক্লাবের একাংশের সভাপতি এবং বিআরডিপির চেয়ারম্যান।তার আরেক ভাই পুলিশের ওসি হিসেবে কর্মরত আছে। মাহামুদ পুলিশের উপর হামলার উস্কানি দিতে পারে না ।

উল্লেখ্য ৮ মে নির্বাচনের দিন সারা দিনই আইডিয়াল স্কুলে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় কেন্দ্র দখল করার চেষ্টা করা হয়। ভোট সাময়িক স্থগিত হয়। পুলিশ রাবার বুলেট ছোড়ে। পাটগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নার বাড়ি ভাঙচুর করা হয়। এসআই বদিয়ার আহত ও তার মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ভেঙে দেয়া হয়।এদিন উপজেলার ৩০ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও একমাত্র আইডিয়াল স্কুলে চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।