Nabadhara
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-১৫

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল শুক্রবার এক পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাসূত্রে জানাযায়, গত বুধবার উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে  কেরামত আলী শেখের (৬৫) সাথে একই গ্রামের রুস্তম হাওলাদারের (৪৫) কথাকাটাকাটি হয়। এরই সূত্র ধরে রুস্তম হাওলাদারের লোকজন সংঘবদ্ধ হয়ে কেরামত আলীর লোকজনের উপর হামলা চালায়।
এই হামলায় সাকিব শেখ ( ১৪), সুজন শেখ (১৯), কালাম শেখ(৩০), সোহেল শেখ (৪০), আরিফ শেখ (৪৫), হামজালা শেখ(৩৫), বাপি শেখ(১৮), ইমন শেখ (১৪), সালমান শেখ(২৮)সহ অন্তত ১৫জন আহত হয়েছে।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কেরামত আলী শেখ বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কেরামত আলী শেখ বলেন, রুস্তম হাওলাদারের লোকজন অন্যায় ভাবে আমার লোকজনের উপর অবৈধ ভাবে হামলা চালিয়ে মারধর করেছে।
এ বিষয়ে জানার জন্য রুস্তম হাওলাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া জায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মোঃ কামরুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। তদন্তে বিবাদীগণ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।