Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নবধারা ডেস্ক
জুন ৬, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায়  ২ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সংস্থার আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর  সহযোগিতায় জীবনমান  উন্নয়ন কর্মসূচির আওতায় হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সর্দার, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান,এমআইএস মোঃ রুহুল আমিন,ইডিও মিথুন দাস,সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাবাজ খান, স্বাস্থ্য কর্মকর্তা রাকিব মৃধাসহ উন্নয়নে যুব সমাজের সমিতির সদস্যবৃন্দ।
সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান জানান, প্রতিবছরই তাদের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার অসহায় মানুষের জন্য বিনামুল্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।