নবধারা ডেস্ক
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন হবে মোদের সহনশীলতা” এই প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বুধবার (০৫ জুন) সকাল ১০টায় রিক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নীলফা বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে কুশলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সর্দার, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান,এমআইএস মোঃ রুহুল আমিন,ইডিও মিথুন দাস,সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাবাজ খান, স্বাস্থ্য কর্মকর্তা রাকিব মৃধাসহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিক কার্যালয় কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বন্যা, খড়া ও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় এবং পরিবেশ রক্ষায় ও দূষণ রোধে বেশি করে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, প্রয়োজন ছাড়া গাছ না কাটাসহ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

