Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের শ্রদ্ধা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১৪, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

আজ শুক্রবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সব সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এসময়,প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ইমরুল কায়েস, দৈনিক আমাদের অর্থনীতি’র সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান আরিফ সহ নাঈমুল ইসলাম খানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।