Nabadhara
ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৩, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আওয়ামী লীগের ৭৫ তম  প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ রবিবার ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের  নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। প্রার্থনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক( মন্ত্রী)  আবুল হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল,শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুন্নাহার এমপি, ফরিদুর নাহার লাইলি এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।