Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া ফেইক আইডিতে গৃহবধূর অশ্লীল ছবি পোষ্টের মামলায় আটক ২

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসী স্বামীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকের দুটি ফেইক আইডিতে পোষ্ট করায় ওই আইডির বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করা হয়েছে।

১৪ জুলাই (রবিবার) ওই গৃহবধূ বাদী হয়ে কালিয়া থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩। এরই ধারাবাহিকতায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের মহিষখোলা এলাকা ইউনিয়ন হারুনার রশীদ শেখের ছেলে যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও নাজমুল ইসলাম এর ছেলে রাসেল মোল্যা(৩১) কে আটক করে।

এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধু তার স্বামীর নমীয় Md. Wahid Hasan আইডিটি চালান। বিগত ৩ এপ্রিল তার প্রবাসী স্বামীর মাধমে পারেন ওই নামে ফেইক আইডি Md Walid Hasan, যার লিংক-https://www.facebook.com/profile. php?id=61558672034903&mibextid=ZbWKwL. উক্ত লিংকে প্রবেশ করে দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা গৃহবধূর ব্যবহৃত ফেসবুক আইডি Md Walid Hasan থেকে তার ছবি এডিট করে অশ্লীল ছবি পোষ্ট করেছ এবং প্রতিনয়ত বাজে, নোংরা ও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে উক্ত ফেসবুক আইডিতে পোস্ট করতে থাকে। পরবর্তীতে ০৯ মে ফেসবুক ব্যবহারকালে Md Walid Hasan নামের ফেসবুক আইডিতে পোস্ট করা আমার এডিটকৃত একটি ছবি “সত্যের পথিক” নামীয় অপর ফেক ফেসবুক আইডি যার লিংক- https://www.facebook.com/profile.php?id=61558219724069&mibextid=ZbWKw L তে পোস্ট করা হয়েছে এবং আমার ছবির সাথে আমার ভগ্নিপতিকে নিয়ে উক্ত ফেসবুক আইডিতে পোষ্ট করেছে।

উক্ত দুটি আইডির এডিট/বিকৃত করা সকল পোস্ট স্কিনশর্ট দিয়ে ফোনে সংরক্ষন করেন এবং ওই দিনই সামাজিক ও ব্যক্তি মর্যদাহানি, মানসিক নির্যাতন ও প্রতিনিয়ত হেয়প্রতিপন্নসহ নানানভাবে হয়রানির বিসয়ে কালিয়া থানায় একটি সাধারণত ডায়েরি করেন ওই গৃহবধূ। এরই ধারাবাহিকতায় পুলিশ দুই আসামীকে আটক করে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম আহমেদ বলেন, ওই আইডির সূত্র ধরে গত রাতে ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে দুজনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।