Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শ্রেষ্ঠ ওসি বেনাপোল পোর্ট থানার সুমন ভক্ত

তুহিন আলম শার্শা,যশোর প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম শার্শা,যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বন্দর নগরী বেনাপোলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এবং কাজের অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তিনি এই সম্মাননা পেয়েছেন।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

সেখানে যশোর জেলার এ বছরের শ্রেষ্ঠ ওসি হিসেবে সুমন ভক্তের নাম ঘোষণা করা হয়। এসময় যশোরের পুলিশ সুপার সুমন ভক্তর হাতে সম্মাননা স্বারক এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সুমন ভক্ত বলেন, ‘এ অর্জন শুধু আমার একার নয়, থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। কৃতজ্ঞতা জানাই সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের। আমার সকল সহকর্মীদের প্রতি ভালোবাসা জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।