Nabadhara
ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জুলাই ৩১, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২৪ উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

 

 

বুধবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোম।

 

 

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন প্রমুখ।

 

 

এছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম পল্লী বিদ্যুৎ সমিতি যশোর-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনতনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পুকুরে মাছের পোণা অবমুক্ত করেন। তবে এ জাতীয় মৎস্য সপ্তাহ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।