Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে নিহত ১আহত-১

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ১, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে নয়ন শেখ (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় তার সঙ্গে থাকা সবুজ কাজী (৩২) কে কুপিয়ে গুরুতর জখম করেছে।

নিহত নয়ন শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে। বৃহস্পতিবার(১আগস্ট)সকালে নয়ন শেখ বয়রা গ্রামের বাড়ি থেকে সবুজ কাজিকে সাথে করে মোটরসাইকেল যোগে লোহাগড়া উদ্দেশ্য রওনা হয়। নয়ন শেখ পতিমধ্যে বয়রা গ্রামের তোতা কাজির বাড়ির পশ্চিম পাশে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা বয়রা গ্রামের গোলজার শেখের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে নয়ন শেখ কে কুপিয়েছে জখম করে।

এসময় তার সঙ্গে থাকা সবুজ কাজি কে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহত নয়ন শেখ ও সবুজ কাজিকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে কতর্ব্যরত চিকিৎসক নয়ন শেখ কে মৃত ঘোষণা করেন। সবুজ কাজির অবস্থার মারাত্মক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নয়ন শেখ নামে একজন নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।