Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ উপহার প্রদান 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী ১০০জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন এবং কুশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যদু ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে এ স্কুল ব্যাগ প্রদাণ করা হয়।

 

এ সময় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইন, যদু মাতুব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল, বিদ্যালয়ের সভাপতি সামসুল হক, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য সুলতান মাহমুদ, কাউয়ুম মোল্লা, মুখ্য সংগঠক শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, ইব্রাহীম সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।