Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে পাঁচ চালককে ৬০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পাঁচ চালককে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার শিমুলদাইড় বাজার এলাকায় কাজিপুর-ধুনট সড়কে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারায় প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পাঁচ চালককে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার রফিকুল ইসলামকে ৫ হাজার, শাহজাহানপুর উপজেলার মিলনকে ২০ হাজার, বগুড়া সদরের আজাহার আলীকে ২০ হাজার, ধুনট উপজেলার মতিকে ১০ হাজার এবং কাজিপুরের মিল্টনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে গাড়াবেড় গ্রামের হাসান আলীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।