Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে অটোরিকশা চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চুরি করে পালনোর সময় জনতার হাতে আটক এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

 

উপজেলার পৌর জামতলা এলাকায় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে।

 

 

আটককৃত চোরের নাম বাবলু হাজরা (৪৮)। সে যশোর জেলার  কোতোয়ালি থানার পৌর ৮ নম্বর ওয়ার্ড শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকা হতে ৪ সদস্যের চোরের দল একটি অটোরিকশা চুরি করে ফরিদপুরের উদ্দেশে চালিয়ে  যাচ্ছিল। পথিমধ্যে দুপুর ১ টার দিকে গোয়ালন্দ পৌরসভার জামতলা নামক স্থানে এলে জনগণের হাতে আটক হয় অটোরিকশাটি।

 

 

এ সময় দুইজন চোর মোটরসাইকেলে থাকাতে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অটোতে থাকা অপর দুই চোর ধরা পড়ে।

 

 

স্থানীয় জনগণ দুই চোরকে গণধোলাই দেয়া শুরু করলে গোয়ালন্দঘাট থানার এস আই সোহানুর রহমান সোহান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ সময় তিনি চোর বাবলুকে তার হেফাজতে নেন।

 

 

এদিকে অভিযোগ উঠেছে  জনগণের হাতে আটক অপর এক চোরকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে নিজ দায়িত্বে নিয়ে যান গোয়ালন্দ পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দিলু।

 

 

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি চোরকে নিয়ে আসিনি। স্হানীয় কয়েকজন ওই চোরকে ধরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে তার অফিসের সামনে নিয়ে এসেছিল। কিছু সময় পর রাজবাড়ী হতে অটোরিকশা মালিক ও তার লোকজন আসলে ধৃত ওই চোরকে আমরা তাদের হেফাজতে দিয়ে দেই।  তারা ওই চোরকে রাজবাড়ী সদর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বলে পরে জানতে পারি।

 

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অটোরিকশাটি মালিক এসে নিয়ে গেছে। ধৃত চোর  বাবলু তাদের হেফাজতে রয়েছে। যুবদল নেতা একজনকে নিয়ে গেছে এমন বিষয় তার জানা নেই। এ ব‍্যাপারে সদর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।