Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ডেভিল হান্টে ৩জন কারাগারে

স্টাফ রিপোর্টার চিতলমারী
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার চিতলমারী

সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের চিতলমারীতে ‘অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

কৃতদের সোমবার সকালে একটি জিআর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন কলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল ইসলাম (৫৩),বড়বাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ জিয়া চৌধুরী (৩৮) ও চিতলমারী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ওরফে নদের (২৮)। গ্রেফতারকৃত আজিজুল ইসলাম উপজেলার বাকেরকান্দি গ্রামের মৃত আব্দুর আলী খানের ছেলে, জিয়া চৌধুরী বড়বাড়িয়া গ্রামের মৃত নিয়ামত চৌধুরীর ছেলে ও মোহাম্মদ আলীআড়–য়াবর্নী গ্রামের মোসলেম শেখের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ
হিসেবে এদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।