Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে কুরআনে হাফেজ নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে ৩০ পারা কুরআনে হাফেজ মো. তাকরিম শেখ (২০) নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ তাকরিম শেখ (২০) উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। সে ভবনা দালিখ মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। এছাড়া তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ী গ্রহণ করেন।

নিহতের পরিবার জানায়, বিকাল চারটার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার তাকরিম শেখকে বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।