Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে গোয়ালন্দে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক পত্রে রাজবাড়ী জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

 

এ কমিটিতে মো: আব্দুল মালেক খানকে আহ্বায়ক, এস,এম জান্নাতুলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং তুহিনুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

 

তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করার জন্য বলা হয়েছে।

 

এদিকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় গোয়ালন্দ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনজুর হোসেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবাগত আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব তুহিনুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জান্নাতুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজী মনির, আতিকুর রহমান আতিক, শিমুল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর ইসলাম সজিব সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।