Nabadhara
ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ছোট ভাই-বোনদের উপর অভিমান করে তরুনীর আত্ম*হত্যা 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ছোট ভাই-বোনদের উপর অভিমান করে এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

নিহত তরুণীর নাম মিথিলা (১৭)আক্তার। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে।

 

২১ ফেব্রুয়ারী শুক্রবার দিনগত রাত সারে ১০ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে জলিল ফকির তার মেয়ে মিথিলাকে বাডিতে রেখে বাইরে যান। এ সময় বাড়িতে মিথিলার সাথে তার ছোট ভাই-বোনদের কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হয়।

 

এ সময় মিথিলা ভাই- বোনদের সাথে অভিমান করে ঘরে থাকা ইদুর মারার বিষ খেয়ে ফেলে। এক পর্যায়ে সে ছটফট করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কিন্তু তার অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  ভিকটিম মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ১০ টার দিকে মিথিলা মারা যায়।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।