Nabadhara
ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিদেশি পিস্তলসহ ১৭মামলার আসামী ধলা বাবুল ও তার ভাই গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল অফিস

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা গ্রামে একটি বিদেশি পিস্তলসহ ১৭মামলা আসামী বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে। রোববার (২৩ ফেব্রæয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ ওই দুই ভাই কে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে উপজেলা কুদসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাই বিপুল কে গ্রেফতার করেন।

 

এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জানান,ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।