Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক দোয়া মাহফিল ও নামাজ ঘর উদ্বোধন

শরিফুল ইসলাম, নড়াইল
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইল 

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক দোয়া মাহফিল ও নামাজ ঘর উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের সভাপতি সরদার তানজির হোসেনের সভাপতিত্বে বার্ষিক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভূইয়া, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, ইতনা শামছুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আঃ হান্নান, উপজেলা হিসাব রক্ষন অফিসার তামজিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহাবুবুর রহমান, জিবি সদস্য শ.ম. কামাল হোসেন, সাবেক জিবি সদস্য কাজী এনায়েত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

পরে সবাইকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ প্রতিষ্ঠানের নামাজঘর উদ্বোধন শেষে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ হান্নান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।