Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন, বি*ক্ষোভ ও স্মারক লিপি প্রদান

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাসহ  দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং জন-নিরাপত্তা নিশ্চিতের দাবীতে গোয়ালন্দে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায়  মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

 

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রজনতা মহাসড়ক দিয়ে উপজেলা পরিষদে যান। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

 

এ সময় ছাত্রজনতার দাবির প্রেক্ষিতে ইউএনও এলাকায় এলাকায় টহল দল গঠন করতে ছাত্র জনতাকে অনুমতি দেন। পাশাপাশি টহল দলের একটি করে কপি ইউএনও অফিস এবং একটি কপি থানায় জমা দেয়ার পরামর্শ দেন।

 

বিক্ষোভ মিছিলে “ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই” এই স্লোগান দিতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

 

মানববন্ধনে মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায়,বক্তব্য রাখেন গোয়ালন্দ সান সাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন, শফিক মন্ডল, জাহিদ হাসান, হিমেল, রাকিব খান, আমিনুল ইসলাম, শংকর কুমার প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধও বৃদ্ধি পেয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।

 

বক্তারা বলেন, দূবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।