Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইফতার সামগ্রী উপহার দিয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটে দুস্হঃ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

 

২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে শহরের বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে এই উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন।এছাড়াও জেলার স্হানীয় প্রতিনিধি,আবু তালহা,ফরিদ হাসান,ইমরান হোসেন মুন্না,তাওহীদুল ইসলাম সহ বাগেরহাটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্র্রিক মিডিয়ার প্রতিনিধিরা এসময়ে উপস্হিত ছিলেন।

এসময়ে বাগেরহাটের ৮০ টি দুস্হঃ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ছোলা,চিড়া,খেজুর,মুড়ি,চিনি,তেল,ডাল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

 

ভবিষ্যতে আরও বেশী পরিবারকে এই উপহার পৌঁছে দেওয়ার আশা করেন আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।