Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর র‌্যালি

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখা এক বর্ণঢ্য র‌্যালি ও পথসভা করেছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

 

তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহবান জানান।
আগে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্না, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি ও চিতলমারী ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ।

পথ সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।’

 

এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, বিভিন্ন প্রকার শ্লোগান দিতে দেখা গেছে।এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।