Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

খেলায় রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর, চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

 

টুর্ণামেন্টের আয়োজন করে বাহাদুরপুর ফারুক স্মৃতি নকশীকাঁথা।

 

ফাইনাল খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য সমতা থাকায় পরে টাইব্রেকারে রোলেক্স ফুটবল দল ১-০ গোলের ব‍্যবধানে ভাই বন্ধু একতা ক্লাবকে পরাজিত করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ।

 

সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক রেজাউল করিম রেজা।

 

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান।

 

এদিন স্হানীয় দুইজন প্রাক্তন গুণী শিক্ষক মোঃ মজিবর রহমান ও আজিজুর রহমানকে সম্মাননা জানানো হয়।

 

খেলায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষক মজিবর রহমান, গোয়ালন্দ বাজার ব‍্যবসায়ী পরিষদের সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৌড়বীদ মো. মজিদ খান, সাবেক খেলোয়াড় জিয়াউল হাসান টিটু, ক্রীড়া সংগঠক মো. সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলাম, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান মানিক প্রমুখ।

 

ফাইনাল খেলা পরিচালনায় ছিলেন সাবেক ফুটবলার সুলতান মাহমুদ সবুজ, মো. জাহিদুল ইসলাম ও মো. জহুরুল ইসলাম।

 

অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে প্রাইজমানি ও মেডেল তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।