Nabadhara
ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিএনপি অফিসে বো*মা হাম*লায় তিন নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
মার্চ ৮, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতা-কর্মীদের লক্ষ্য করে পর পর তিনটি বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ বিএনপির তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে একজন কে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার(৭মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

 

আহতরা হলেন, শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্যা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(৭মার্চ) রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে থাকা অবস্থায় তাদের কে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বোমা হামলার ঘটনায় আহত হন স্থানীয় বিএনপির তিন নেতাকর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটো গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এবং অপর দুজন কে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আনিসুর রহমান বোমা হামলায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করার জন্য পুলিশসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।