Nabadhara
ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় এনপিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মার্চ ৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি’র) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭মার্চ) বিকেল সাড়ে ৫টায় এনপিপি উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে সি এন্ড বি চৌরাস্তা মোড়ে এনপিপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড.ফরিদুজ্জামান ফরহাদ।

 

এ সময় উপস্থিত ছিলেন,এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী,এনপিপি নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বেলাল আহম্মদ, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান,সিনিয়ার সহ-সভাপতি মোল্যা বদিয়ার রহমানসহ প্রমুখ।

 

পরে দোয়া মাহফিল পরিচালনা করেন বদরুল আলম। ইফতার মাহফিলে এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।