Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদ উপহার: ৮০০ হতদরিদ্রের মুখে হাসি

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ২৭, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে  পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বরাবরের মতো হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন।

 

এ উপলক্ষে ২৭ মার্চ বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত ৮’শ নারী পুরুষের মাঝে নতুন শাড়ী-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

 

গোয়ালন্দ উপজেলা হলরুমে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন।

 

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোঃ আয়নাল আহসানের সঞ্চালনায় উপস্হিত ছিলেন  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস ছামাদ মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা  সেলিম শেখ প্রমূখ।

 

বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল,১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি।

 

এ প্রসঙ্গে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা,চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্ম সংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে উপজেলার সমস্ত এলাকা হতে বাছাইকৃত ৮’শ নারী-পুরুষ নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেয়া হলো। ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবকের আন্তরিক প্রচেষ্টায় এ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে।

তারা উপজেলার বিভিন্ন পয়েন্টে গিয়ে এ মালামালগুলো বিতরন করছেন। এর আগে রোজার মধ্যে সাহরী ও ইফতারিতে যাতে কষ্ট না হয় সে জন্য একইভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল কয়েকশ পরিবারকে।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের তাজটি অত্যন্ত মহতি। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে তাদের মতো অন্যান্য সামর্থ্যবানদেরকেও এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।