Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান (২৫), চকগোড়া সরদারপাড়া গ্রামের পিয়ারুল ইসলাম মুসা (১৯), একই গ্রামের সোহেল হোসেন (২১) এবং চকগোড়া সরদারপাড়া গ্রামের মাহমুদ রায়হান (৩০)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।