Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়েতের ইফতার মাহফিল 

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমীর মো: সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর কমিটির মুনছুর খলিফা, সেক্রেটারি আক্তার দাড়িয়া, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, এফ এম মাহাবুব সুলতান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদান ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।