Nabadhara
ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দু’বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সং’ঘর্ষে নিহত-১

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মার্চ ৩১, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল  

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে লস্কর বংশ ও শেখ বংশের মধ্যে সংঘর্ষে তালেব শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত তালেব শেখ জামরিলডাঙ্গা গ্রামের মৃত ইমতিয়াজ শেখের ছেলে।

 

এ ঘটনায় উভয় পক্ষে অন্তত মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্বার করে কালিয়া,নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩০মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দীর্ঘ দিন ধরে লস্কর বাড়ি ও শেখ বাড়ীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে রোববার রাত সাড়ে ৭টার দিকে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে জামরিলডাঙ্গা গ্রামের সুইচগেট বাজার এলাকায় দু’পক্ষ স্থানীয় তৈরি ঢাল,সড়কি,রাম দা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় লস্কর বংশের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে শেখ বংশের তালেব শেখ কে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশিদুল ইসলাম (৩১মার্চ) সকালে জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের মরদেহর ময়না তদন্ত শেষে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।