Nabadhara
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  সড়ক পরিবহন আইনে ২১ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে টঙ্গী -ঘোড়াশাল বাইপাস এলাকার কালীগঞ্জ অঞ্চলের বালীগাঁও মোড়ল মার্কেট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

 

এসময় অতিরিক্ত গতিতে গাড়ী চালানো, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন, গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকা ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে সাত জনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

 

 

এসময়  সড়ক সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৬৭,৭৬,৮৫ ধারায় একটি যাত্রীবাহী বাস, দুটি ড্রাম ট্রাক এবং চারটি মোটরসাইকেলকে সাতটি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের সহযোগীতায় বেঞ্চ সহকারী আলামিন ভূইয়া, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।