Nabadhara
ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর শেখ হ’ত্যা মামলার দুই আসামি আটক

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল  
এপ্রিল ৭, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল  

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর শেখ হত্যা মামলার দুই আসামি কে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। রোববার (৬এপ্রিল) গভীর রাতে যশোরের বকচর বৌবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন,লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের রোস্তম মোল্যা ছেলে জাকারিয়া মোল্যা ও মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম হোসেন। র‌্যাব ৬ যশোরের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন,আটককৃতদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি)মোঃ আশিকুর রহমান সোমবার (৭এপ্রিল) দুপুরে বলেন, র‌্যাব-৬ যশোরের সদস্যরা সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর শেখ হত্যা মামলার দুই আসামি কে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে ।

 

উল্লেখ্য লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৩১মার্চ বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মনিরুল জমাদ্দার পক্ষের সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্বা আকবর শেখ কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।