Nabadhara
ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আহাদ মল্লিক হ’ত্যা মামলায় ১জনের যাবজ্জীবন 

শরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক 
এপ্রিল ৯, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে হত্যার দায়ে ইলিয়াস সরদার নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

 

জেলা ও দায়রা জজ শারমিন নিগার বুধবার (৯এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষনা করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ইলিয়াস সর্দার খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিক কে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াস সরদার মোবাইল ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে আহাদ মল্লিক বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোজাখুঁজি করে পরের দিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের একটি পাট ক্ষেতে দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদি হয়ে ইলিয়াস সরদারসহ ৫জনকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকি ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণীত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।

 

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।