Nabadhara
ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বাবার মৃত্যু

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
এপ্রিল ১৯, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আক্কাস আলী (৬৩) নামের এক ব্যক্তি মারা গেছেন  বলে অভিযোগ পাওয়া গেছে।

 

১৮ এপ্রিল শুক্রবার রাত ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। আক্কাস আলী মৃত খোরশেদ আলী শেখের ছেলে।

 

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার  আক্কাস আলীর ছেলে শাহিন শেখের (৩০) কোয়েল পাখির ফার্মের দুর্গন্ধ ছাড়ানোকে প্রতিবেশী গিয়াস উদ্দিন শেখের ছেলে লিটন শেখ (৩৮) ও ফরিদ শেখ (৪২) এবং ফরিদ শেখের ছেলে রিমন শেখ (১৯)

সংঘবদ্ধ হয়ে শাহিনদের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে। তখন শাহিন বাড়িতে ছিল না। তারপরও তারা বাড়ির মহিলাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কিছু সময় পর শাহিন বাড়িতে এসে গালিগালাজ করতে দেখে তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে  দুই পক্ষের  মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। হামলায় শাহিন আহত হলে ছেলেকে বাঁচানোর জন্য অসুস্থ্য আক্কাস আলী এগিয়ে এসে মারামারি থামানোর চেষ্টা করেন। এ সময় ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলে তার হার্ট অ্যাটাক হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  উত্তম কুমারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্যোগ নেন।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, মৃত আক্কাস আলীর পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত  আক্কাস আলীর ৫/৭ বছর আগে একবার হার্ট অ্যাটাক হয়ে শরীরের ডান অংশ অচল হয়ে যায়। শুক্রবার দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলে তার  মৃত্যু হয় বলে জানতে পেরেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।