Nabadhara
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে বাস- ইজিবাইক মুখোমুখি সং’ঘর্ষ, নিহত ১ আহত-৩ 

নিজস্ব প্রতিবেদক,কচুয়া (বাগেরহাট) 
এপ্রিল ২০, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা,কচুয়া (বাগেরহাট)

আজ সকাল (১৯/৪/২৫) ৮:৩০ মিনিটে বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বালিয়াডাঙ্গা রাস্তার মাথায় মাছের ঘেরের সামনে পিরোজপুর থেকে আসার সুস্মিতা নামক গাড়িটি উক্ত স্থানে একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে সরাসরি ইজি বাইকের সামনে থেকে চাপা দেয়। ইজি বাইকে থাকা যাত্রী এবং ড্রাইভার সহ তিন জন মারাত্মকভাবে আহত ও একজন নিহত ।

 

নিহত যুবকের নাম সিয়াম গাজী (২১),আহতরা হলেন তার পিতা মজিবর গাজী (৪৭),প্রতিবেশী রশিদ খান (৭৫)ও ড্রাইভার বাপ্পি (৩০)।তাদের সকলের বাড়ি রাড়িপাড়া ইউনিয়নের তেলিগাতী গ্রামে। তারা সবাই তাদের এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদে পিরোজপুরে যাচ্ছিল।

 

এদের সবাইকে এম্বুলেন্সে করে দ্রুত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে সিয়াম নামের যুবকটি মারা যায়। মৃত্যুর সংবাদটি তার নিকট আত্মীয়ের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়। মজিবর গাজী ও বাপ্পির অবস্থা ও আশঙ্কাজন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত তিনজন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে এক্সিডেন্ট এর পর গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে সাইনবোর্ড বাজারে স্থানীয় জনতা গাড়িটির গতিপথ রোধ করলে, ভয়ে গাড়ির ড্রাইভার পার্থ দাস গাড়ি রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির ড্রাইভার নেশাগ্রস্থ ছিল তা না হলে এভাবে সজ্ঞানে একটি ইজিবাই চাপা দিতে পারে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।