Nabadhara
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের শোডাউন

কোটালীপাড়া  প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধি
জনতার অধিকার, আমাদের অঙ্গিকার এই শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছে গণঅধিকার পরিষদ।
আজ রবিবার(২০ এপ্রিল) উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসুর নেতৃত্বে মাহিন্দ্র, ইজিবাইক ও শতাধিক মোটরসাইকেল নিয়ে গণঅধিকার পরিষদের নেতাহকর্মীরা এ শোডাউন করেছে।
পরবর্তীতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অংশগ্রহণে শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী রনি, গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা যুগ্ম আহবায়ক নেয়ামুল হক নয়ন, গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহবায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ দাড়িয়া তুহিনসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসু বলেন, গণঅধিকার পরিষদকে এ উপজেলায় শক্তিশালী করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এরই অংশ হিসেবে আমাদের এই শোডাউন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।