Nabadhara
ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পারভেজ হ’ত্যার বিচারের দাবিতে জেলা ছাত্রদলের মানববন্ধন

শরিফুল ইসলাম, নড়াইল
এপ্রিল ২১, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল 

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়াতাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে জেলা,থানা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা ভিক্টোরিয়া কলেজে বিক্ষোভ ও মানববন্ধন পালন করে। সোমবার (২১এপ্রিল) দুপুরে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশেদ শাথিল, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক আরিফ হোসেন সহ প্রমুখ।

 

এসময় আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী আল মামুন, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনুসহ জেলা, সদও উপজেলা, পৌর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

 

মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তিদাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।