Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আত্মীয়র বাড়িতে জামায়াতে ইসলামীর নেতা হাম’লার শিকার

স্টাফ রিপোর্টার,চিতলমারী
এপ্রিল ২২, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চিতলমারীতে আব্দুস সবুর হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন।

 

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে বারাশিয়া গ্রামে বসে তিনি এ হামলার শিকার হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আব্দুস সবুর হাওলাদার ওই গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি।

 

খবর পেয়ে চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ আহত আব্দুস সবুর হাওলাদারকে হাসপাতালে দেখতে যান।

 

আহত আব্দুস সবুর হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘আত্মীয়তার সুবাদে সকালে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখের বাড়িতে গেলে তরিকুল শেখ, মফিজুল শেখ ও হাফিজুল শেখ অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আমাকে গুরুতর আহত করেছে।’

তরিকুল শেখ বলেন, ‘সকালে আব্দুস সবুর হাওলাদার আমাদের বাড়িতে আসেন। একটি বিষয় নিয়ে তিনি উচ্চস্বরে বকাবকি শুরু করেন। তাঁকে নিষেধ করায় মারামারি হয়।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা আহতর খোঁজ-খবর নিয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করি।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আহতকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।