Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু:৪ লাখ টাকায় মীমাংসার অভিযোগ

শামীম শেখ, রাজবাড়ী 
এপ্রিল ২৪, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, রাজবাড়ী 

 

রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত ডা. রতন ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় সিজারিয়ান রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

নিহত রোগীর নাম সাহানা বেগম (২৭)। মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের সাঈদ সরদারের মেয়ে।

 

তার শ্বশুর বাড়ি পাবনার ঢালারচরে। তার স্বামীর নাম ওমর ফারুক মন্ডল।

 

বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। ওইদিন রাত ৮ টার দিকে ডা. রতন ক্লিনিকে শাহানা বেগমের সিজার করেন ওই ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন। তাকে সহায়তা করেন ডাঃ নিয়ামত উল্লাহ ও ডাঃ রাবেয়া আক্তার।

 

তবে রোগী মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কতৃপক্ষ রোগীর পরিবারকে নগদ ৪ লাখ টাকা দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

 

মৃত শাহানা বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গর্ভবতী শাহানার প্রসব বেদনা উঠলে রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করে রাখেন। কিন্তু শাহানা নরমালে বাচ্চা প্রসব করার অবস্থায় না থাকলে তাকে যেকোনো একটি ক্লিনিকে নিয়ে সিজার করতে বলা হয়।

 

পরে বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর শাহানার পরিবারের লোকজন তাকে ডা. রতন ক্লিনিকে নিয়ে যায়। ২৩শে এপ্রিল রাত ৮ টার দিকে ডা. রতন নিজেই শাহানার সিজার করলে শাহানা ছেলে সন্তানের জন্ম দেন। সিজারের পর শাহানার একলামশিয়া জাতীয় জটিলতা দেখা দেয়। অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এ্যাম্বুলেন্স ঠিক করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯ টার দিকে শাহানার মৃত্যু হয়।

 

সূত্র জানায়, মৃত সাহানার নবজাতক সন্তানটি সুস্থ্য আছে এবং তার আগে থেকে আরো ৪ টি কন্যা সন্তান রয়েছে।

 

এ ব্যাপারে বিস্তারিত জানতে বৃহস্পতিবার ওই ক্লিনিকে গেলে অভিযুক্ত ডাক্তারকে পাওয়া যায়নি।

 

ক্লিনিকের ম্যানেজার আমজাদ হোসেন জানান, ডাক্তার কোথায় আছেন তা তিনি জানেন না। তবে সম্ভবত তিনি ঢাকায় চলে গেছেন।

তিনি আরো জানান, রোগীর স্বজনদের সাথে মিমাংসা হয়ে গেছে। তাদের আর কোন অভিযোগ নেই। তবে কত টাকায় মহিমা হলো তা বলতে তিনি অস্বীকৃতি জানান।

 

ডা. রইসুল ইসলাম রতনের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, নিহত রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, এর আগেও ডাঃ রতন ক্লিনিকে ভুল চিকিৎসা ও ভুল অপারেশনে একাধিক রোগীর অকাল মৃত্যুর ঘটনা ঘটে। বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে হামলা ও ভাঙচুর করলেও বিভিন্ন উপায়ে সকল ঘটনা ধামাচাপা দিয়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।