Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সম্পত্তি রক্ষার দাবিতে বৃদ্ধ দম্পতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৫, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের চিতলমারীতে সম্পত্তি রক্ষার্থে প্রফুল্ল মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ ও তাঁর স্ত্রী রস মন্ডল (৭০) সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হুমকি-ধামকি দেওয়ার কথাও উল্লেখ করেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রফুল্ল মন্ডল তাঁর ভাইয়ের ছেলে ব্রজেন মন্ডলের বিচারের দাবী তোলেন।

 

লিখিত বক্তব্যে প্রফুল্ল মন্ডল বলেন, ‘আমার বাবা জ্ঞানদা মন্ডল আমাদের তিন ভাইকে রেখে (শুকলাল মন্ডল, রবীন মন্ডল ও প্রফুল্ল মন্ডল) মারা যান। মৃত্যুকালে বাবা ৪ একর ৬০ জমি রেখে যান। বাবার মৃত্যুর পর আমরা প্রত্যেক ভাই ১ একর ৫৩ শতক করে জমি পাই। বড় ভাই শুকলাল মন্ডল এক ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান। মৃত্যুর পর আইন অনুযায়ী তাঁর ছেলে ব্রজেন মন্ডল বড় ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তির মালিক হন। মেঝো ভাই রবীন মন্ডল ৪ মেয়ে রেখে মারা যান। রেখে যাওয়া ৪ মেয়ের কোন ছেলে সন্তান না থাকায় হিন্দুধর্ম আইন অনুযায়ী ভাই রবীন মন্ডলের রেখে যাওয়া সম্পত্তির মালিকানা মামলা পরিচালনা করে আমি পাই। আমরা উভয়ে শান্তি পূর্ণভাবে জায়গা জমি ভোগ দখলসহ বসবাস করে আসছিলাম। কিন্তু হঠাৎ আমার মামলাবাজ ভাইপো ব্রজেন মন্ডল দাগে দাগে না গিয়ে তার অংশের জমি এক জায়গা থেকে দাবি করে। এ নিয়ে সে আদালতে মামলা করে। দীর্ঘ ৩০ বছর ধরে চলা ৫টি মামলার রায়ে সে ঠকেছে।

 

 

সংবাদ সম্মেলনে আরো বলেন,বিজ্ঞ আদালত সব মামলায় আমার পক্ষে রায় দিয়েছেন। তাঁর করা মামলায় সে বারবার ঠকে গেলেও এখন জোরপূর্বক এক জায়গা থেকে ১ একর ৫৩ শতক জমি দখল করে রেখেছে। ওই জায়গা মধ্যে আমার ১ একর জায়গা রয়েছে। সে কোন সালিশ বিচার মানে না। এখন আমার পক্ষ নিয়ে এলাকার কোন মানুষ ন্যায্য কথা বললে সে তাদের মিথ্যা অপবাদ দেয় এবং তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে। জমি নিয়ে তার সাথে প্রায়ই ঝগড়াঝাটি হচ্ছে। এখন ব্রজেন আমাদের নানা ধরণের হুককি-ধামকি দিচ্ছে। আমি ও আমার স্ত্রী রস মন্ডল বয়োবৃদ্ধ। আমার একমাত্র মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। ব্রজেন বিভিন্ন লোককে দিয়ে আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। আমরা সকলে ব্রজেনের ভয়ে আতংকিত হয়ে পড়েছি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ মামলাবাজ ব্রজেন মন্ডলের বিচার দাবী করছি।’

 

অভিযোগের ভিত্তিতে জানতে চাইলে ব্রজেন মন্ডল বলেন, ‘ওই জায়গা আমার উত্তরাধীকারী সূত্রে পাওয়া। আমি এক জায়গা থেকে জমি দাবী করেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।