Nabadhara
ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ ফুটবল একাডেমির উদ্যোগে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা স্মারক প্রদান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
এপ্রিল ২৬, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এবং বাফুফে’র টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ‍্যাডমিনিস্ট্রেটর মো. মাহাবুব আলম পলোকে সম্মাননা স্মারক প্রদান করেছে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী।

 

 

২৫ এপ্রিল শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনাতায়ন নানকিং রেস্টুরেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত কর্মশালায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মো. সাজ্জাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মো. সেলিম রেজা, লুৎফর রহমান, তাহাজ্জুত হোসেন তাহা, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, হুমায়ন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বাস্থ‍্য বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, সদস‍্য ডাঃ আব্দুল মাজেদ প্রমুখ।

 

 

এদিন দেশের ১৮০ টি একাডেমীকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃতিপ্রাপ্ত সনদপত্র প্রদান করে এবং ফুটবল উন্নয়ন সংক্রান্ত কর্মশালার আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।