Nabadhara
ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার

নবধারা ডেস্ক 
এপ্রিল ২৬, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সাবেক মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা।

 

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বুধবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে বলা হয়, তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকার সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসর প্রদান করেছে। তবে তিনি অবসরজনিত সব সুবিধা ভোগ করবেন।

 

মোহাম্মদ মাহমুদুজ্জামানের মূল পদ ছিল অতিরিক্ত কর কমিশনার।

 

একই দিনে একই বিধির আওতায় কর আপিল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও অবসরে পাঠানো হয়েছে।

 

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, জনস্বার্থে সরকার কোনও কর্মকর্তা বা কর্মচারীকে অবসর দিতে পারে—যদি তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়। এ ধারায় কর্মকর্তাদের পূর্বানুমতি ছাড়াই অবসর দেওয়ার সুযোগ রয়েছে।

 

এ ধরনের0 অবসর কার্যক্রমকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।